1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে টেনে হিঁচড়ে আহত করলো এক বাইকার, অবশেষে গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে টেনে হিঁচড়ে আহত করলো এক বাইকার, অবশেষে গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারে এক পুলিশ সার্জেন্টকে টেনে হিচড়ে আহত করে পালিয়ে যায় এক যুবক। তবে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার । কয়েক ঘন্টার মধ্যে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে।আটক যুবকের নাম রেজাউল হোসেন তারেক (৩০ )। তাকে পবার এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে ।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বায়া বাজার চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে।

ওই যুবকের মোটরসাইকেলে টেনে হিচড়ে আহত করা পুলিশ সদস্য হলেন, ফিরোজ আহম্মেদ। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম । তিনি জানান, সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেক পোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এসময় এক যুবক তার মোটরসাইকেলকে বাধিয়ে টেনে হিচড়ে  কিছুদূর নিয়ে যায়। পরে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। এতে পুলিশ  সার্জেন্ট হাতে ও পায়ে অনেকটা জখম হন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সার্জেন্টের বডি অন ক্যামেরা পর্যালোচনা করে দেখা যায় ওই যুবক তার মোটরসাইকেলে ইফতার পার্টির জন্য খালি প্যাকেট নিয়ে যাচ্ছে। সেই সুত্র ধরে বায়া বাজার থেকে যুবকের নাম পরিচয় সনাক্ত করি।

আরএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম গণমাধ্যমকে  জানান, পালিয়ে যাওয়ার পর ওই যুবককে আটকের জন্য কন্ট্রোল রুমের মাধ্যমে নগরীর সমস্ত পয়েন্টে অভিযান শুরু হয়। মোড়ে মোড়ে শতর্ক অবস্থানে থাকে পুলিশ। এরই প্রেক্ষিতে তাকে ভুগরইল থেকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD