1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নাটোরে ছাত্রীনিবাস থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

নাটোরে ছাত্রীনিবাস থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।

রাজশাহী ব্যুরো  ঃ নাটোরে শহরের এক ছাত্রী নিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

৩০ মার্চ শনিবার রাত ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানান  নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।

নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামের ওই তরুণী সিংড়ার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

হাফসা ছাত্রী নিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু বলেন, “শনিবার রাত ৯টার দিকে তৃতীয় তলার ছাত্রীরা ফোন দিয়ে বলে বৈশাখীর রুমের দরজা বন্ধ, রুম থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না।

“এরপর বৈশাখীর পরিবার ও থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।”

মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দরজা খোলা হয়। পরে রুমে বৈশাখীর মরদেহ তার ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”

দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ মনে হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, বৈশাখীর ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও গণমাধ্যমকে জানান ওসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD