1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

শেরপুরে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পঠিত

শেরপুরে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার

আল-আমিন স্টাফ রিপোর্টার্সঃ শেরপুরে রাস্তার পাশের ভুট্টা ক্ষেত থেকে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। ৩১ মার্চ রোববার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামা শেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাটুর নিচ থেকে দুটি কাটা পা উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নামা শেরীরচর এলাকার রাস্তার পাশের একটি ভুট্টার ক্ষেতে দুটি স্থানে হাটুর নিচ থেকে কাটা পা দুটি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করে পাশে প্লাস্টিকের দু’টি বস্তাও উদ্ধার করে। তবে দেহের বাকি অংশের এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। পা দুটি পুরুষ নাকি মহিলার সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের ধারণা, কয়েকদিন আগে কাটা পা দু’টি বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখা হতে পারে। বিচ্ছিন্ন পা দু’টিতে পচন ও পোকা ধরেছে। শরীরের আরও কোন অঙ্গপ্রতঙ্গ কোথাও পাওয়া যায় কী না, সেজন্য আশপাশের এলাকায় অনুসন্ধান কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় ডিবি ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অনুসন্ধান কাজ করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD