1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত ও আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা হারুন অর রশিদ প্লাবন’ এখন শুধু একটি নাম নয়, বরং অসহায় মানুষের ভরসার প্রতীক। যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা

ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি,

ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান কে কেন্দ্র করে,
“ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন”- নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে “সামাজিক অবক্ষয় রোধে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব:) শওকত আলী।

সভাপতিত্ব করেন- মোঃ মতিউর রহমান মুক্তি সিনিয়র ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি ও সভাপতি নারায়ণগঞ্জ জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন,

আলোচনায় লন্ডন থেকে মুঠোফোন যুক্ত হন জনাব তানভীর হায়দার খান প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজী ফারুক হোসেন, জনাব এডভোকেট শাহনাজ জামান শম্পা,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জেলা জজ কোর্ট।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন তপন।

আলোচনা সভায় প্রধান অতিথি জনাব শওকত আলী তার বক্তব্যে সবাইকে উদ্দেশ্য করে বলেন- “সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ও তাদের সাহায্য সহযোগিতা করার মধ্য দিয়ে রমজানের মূল শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। কোন মানুষের অধিকার ক্ষুন্ন হতে দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকার করেন। যুব প্রজন্মকে আরোও সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান। রমজানে সকলকে সংযম করার আহ্বান ও মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ করার অনুরোধ রেখে তার বক্তব্য শেষ করেন।”
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রেখেছেন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।

ব্যবস্থাপনায় ছিলেনঃ জনাব মোঃ আনোয়ার হোসেন ভূইয়া- সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর, জনাব ফরহাদ উল্লাহ- যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর, জনাবঃ মোঃ তাজুল ইসলাম- যুগ্ম সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর।

উপস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ সাফায়েত সারদীন এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ রায়হান হোসেন ভূঁইয়া।
জনাব মোঃ তানভীর হাসান- সহঃ যুগ্ম সাংগঠনিক সম্পাদক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD