1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

মাহে রমজান উপলক্ষে রাজশাহীর আলো পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

মাহে রমজান উপলক্ষে রাজশাহীর আলো পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল।

রাজশাহী ব্যুরো ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মার্চ  শনিবার বিকেলে নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড়ে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পত্রিকাটির উপদেষ্টা মামুনুর রহমান মামুন ও মোর্শেদ কামাল রানা, নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, মহানগর আ’লীগের সদস্য বাদশা শেখ, প্রেস মালিক মো: মানিক, জনসেবা ইউনানী মেডিকেল প্রোপাইটর ডা. রাশেদ মিয়া, রাজশাহী আলো পত্রিকার সাব-এডিটর মশিউর রহমান, সাংবাদিক খসরুল আরুণ নোমানী সাগর, কামরুজ্জামান বাদশা, লাইক, আনন্দ, আলফাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ মো: রিফাত আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানসহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD