1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা: পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

 

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

মোস্তাফিজুর রহমান, রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে সাংবাদিকেরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জূলুম- নিপীড়নের শিকার হচ্ছেন। তারা বলেন, সভ্য সমাজে গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া আরেকটি অচল- অর্থহীন। গণতন্ত্র না থাকলে যেমন স্বাধীন গণমাধ্যমের কথা ভাবা যায় না। আবার স্বাধীন গণমাধ্যমই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। এ অবস্থায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। তাই সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত, অধিকার আদায়সহ পেশাগত স্বার্থে দলমত নির্বিশেষে সব পক্ষের সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, বিশিষ্ট নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, জমজম ইসলামী হাসপাতালের প্রজেক্ট ডাইরেক্টর ও রাজশাহীর আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, দৈনিক সময়ের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল ইসলাম প্রমুখ। এতে অন্যদের মধ্যে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার রাজশাহীর স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম জিয়াউল কবির স্বপন, দৈনিক নতুন প্রভাতের সিনিয়র রিপোর্টার হাবিব আহমেদ সহ প্রেসক্লাবের অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD