1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

চাকরি দিতে ইবি উপাচার্যকে ১০ লক্ষ টাকার অফার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

চাকরি দিতে ইবি উপাচার্যকে ১০ লক্ষ টাকার অফার।

তারিকুল ইসলাম, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের হোয়াটসঅ্যাপে এক নারী চাকরি দিলে ১০ লক্ষ টাকা দেওয়া হবে এরকম একটি মেসেজ পাঠিয়েছেন। মঙ্গলবার ১১টায় মেসেজটি আসে উপাচার্যের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে নম্বরে।

পরে দুপরে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইবি থানায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং ১০২১। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন রহমান।

জিডিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে মাননীয় উপাচার্যের মোবাইল নম্বরে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে মিথি নামক একটি মেয়ে উপাচার্য মহোদয়কে ১০ লক্ষ টাকার বিনিময়ে একটি চাকরি প্রদানের অনুরোধ জানিয়ে মেসেজ পাঠিয়েছে।

উক্ত নাম্বার থেকে মেয়েটি মাননীয় উপাচার্যের সাথে টেলিফোনে কথা বলতে জোরাজোরি করেছে। মাননীয় উপাচার্য কথা বলতে না চাইলে মেসেজ পাঠিয়েছে। উক্ত বিষয় মেয়েটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করলে মাননীয় উপাচার্য মহোদয়ের মানহানি হবে। এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

মিথির পক্ষ থেকে উপাচার্যকে পাঠানো মেসেজের স্ক্রিনশটে দেখা যায়, স্যার ১০ লাখ মিষ্টি খেতে নেন। এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আমার সত্যিই ওখানে কেউ নেই, প্লিজ স্যার চাকরিটা খুব দরকার।

এ বিষয়ে অভিযুক্ত মিথি বলেন, এরকম মেসেজ আমি দেইনি। আমার আইডিটা হয়তো হ্যাক হয়েছে। আমি গরিব মানুষ। আমাদের এতো টাকা নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এটা কুচক্রী মহলের কাজ। এখানে একটা গ্রুপ আছে। এসব করে আমাদের ট্রাপে ফালাইতে চায়। আপাতত থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD