1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারিদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারিদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

______________রাজশাহী ব্যুরো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মহিলা পরিষদের জেলা শাখা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

এসময় সমাবেশে জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় বলেন, আমরা যৌন নীপিড়ন ও হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন চাই। অবন্তিকাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, এটাকে হত্যাকান্ড বলা হয়। এমন কাঠামোগত হত্যাকান্ড প্রতিনিয়তই ঘটছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে দেশ মেধা শূন্য হয়ে যাবে।

এ সময় বক্তারা অবন্তিকার মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারী ওই বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলামের কঠোর শাস্তি দাবি জানান। সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, নারীনেত্রী শিখা রায়, অনুসূয়া সরকার, সেলিনা বানু, নুরুন্নাহার বেগম, নুরুন্নাহার পারভীন, দীপ মান্নান প্রমুখ।

উল্লেখ্য,গত ১৫ মার্চ রাতে ফেসবুকে এটা সুইসাইড না এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার।’ স্ট্যাটাস দিয়ে কুমিল্লার ঠাকুরপাড়ায় নিজ বাড়িতে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন অবন্তিকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD