1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে

আল আমিন স্টাফ রিপোর্টারঃ
উৎসব মুখর পরিবেশে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৬নং হাতিবান্ধা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ভোট গ্রহন চলছে। ৯মার্চ শনিবার সকাল ৮টায় ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র্রে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। জানা গেছে, এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন, তালা প্রতীকে মো. সুরুজ্জামান, ফুটবল প্রতীকে মো. আল আমিন, মোরগ প্রতীকে মো. আবুল কালাম আজাদ(বাহাদুর) রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির জানান, এই উপ-নির্বাচনে অত্র ওয়ার্ডের ১হাজার ৫শত ৬১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭শত ৫৯জন, নারী ভোটার ৮শত ২জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক। এসআই ফরহাদ আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল নির্বাচনটিকে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। এই নির্বাচন পরিদর্শনে আসেন, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, ওসি(তদন্ত)ইসকান্দার হাবিবুর রহমান, হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য্য মমিন আলী হৃদরোগে আক্রান্ত হয়ে গত প্রায় ১বছর আগে মৃত্যুবরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD