1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণায় ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে বিজয়ী বাতেন ও মিলন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

নেত্রকোণায় ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে বিজয়ী বাতেন ও মিলন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার সদর উপজেলার রৌহা ইউনিয়ন ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে ভোটের লড়াইয়ে বিজয়ী হয়েছেন রৌহা ইউনিয়নে শফিকুল ইসলাম বাতেন ও সিংহের বাংলা ইউনিয়নে মোফাক্কারুল হুসেন  (মিলন)। শনিবার (০৯ মার্চ) আনুষ্ঠানিক ভাবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ইউনিয়নবাসীকে উপহার দিতে মাঠে তৎপর ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা। সরজমিনে ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সকালবেলা প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি সংখ্যা কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। অপেক্ষমাণ নারী ও পুরুষ ভোটাররা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন ভোট প্রয়োগের অপেক্ষায়। উৎসব মুখর পরিবেশে চেলে এ ভোট গ্রহণ।নেত্রকোণা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোসাম্মৎ হোসনে আরা জানান, রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে  শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে এক নারীসহ ভোটের লড়াই করেছেন চারজন প্রার্থী। এতে রৌহা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে মোটরসাইকেল প্রতীকে মো. মুখলেছুর রহমান পেয়েছেন- ২ হাজার ৫ শত ৮ ভোট, আনারস প্রতীকে মো. আব্দুল হাই ২ হাজার ৯শত ৩১ ভোট, ঘোড়া প্রতীকে শফিকুল ইসলাম বাতেন ৪ হাজার ৯ শত ৮১ ভোট ও চশমা প্রতীকে ফরিদা ইয়াসমিন পারভীন ১ হাজার ৩ শত ৬৫ ভোট। এতে রৌহা ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে ২ হাজার ৫০ ভোট বেশি পেয়ে শফিকুল ইসলাম বাতেন বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে এক নারীসহ ভোটের লড়াইয়ে ছিলেন ৬ জন প্রার্থী। এতে ভোটার সংখ্যা ছিল
২০ হাজার ৯১ জন। তাদের মধ্যে – অটোরিকশা প্রতীকে আরিফ খান পেয়েছেন ২ হাজার ৪ শত ৭১ ভোট, ঘোড়া প্রতীকে আসমা সুলতানা পেয়েছেন – ৩ হাজার ৩ শত ৪৪ ভোট, টেবিল ফ্যান প্রতীকে মোফাক্কারুল হুসেন (মিলন) পেয়েছেন ৩ হাজার ৯ শত ৭০ ভোট, চশমা প্রতীকে মোঃ আবুল হারেছ ২ হাজার ৩ শত ১ ভোট, আনারস প্রতীকে মোঃ খায়রুল ইসলাম ১ শত ২৫ ভোট, মোটরসাইকেল প্রতীকে মোঃ হাবিবুল মোস্তফা সবুজ ৩ শত ২৩ ভোট। এতে সিংহের বাংলা ইউনিয়নে টেবিল ফ্যান প্রতীক নিয়ে ৬ শত ২৬ ভোট বেশি পেয়ে মোফাক্কারুল হুসেন (মিলন) বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নেত্রকোণার দুটি ইউনিয়ন সিংহের বাংলা ও রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মৃত্যু জনিত কারণে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD