1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে সরকারি নির্দেশ অমান্য করে রামগঞ্জে বৃত্তি পরীক্ষা আয়োজন করায় আয়োজককে ৭ দিনের কা’রাদণ্ড চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ধর্মপুর দরবার শরীফের পবিত্র ওরশ ও ফাতেহা শরীফে প্রধান অতিথি হিসেবে এমপি আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের যোগদান নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল। আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর হারাগাছে ৪ লাখ ৪৩ হাজার শলাকা নকল বিড়ি জব্দ, ট্রাকসহ গ্রেপ্তার ৩ বাডাসের জাতীয় কাউন্সিলে আনাম নির্বাচিত, গাইবান্ধায় সংবর্ধনা বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

রাসিকের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৮১ বার পঠিত

রাসিকের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত।

____________রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন কাউন্সিলরবৃন্দ। এরপর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ শিউলী, সেবুন নেসা, সুলতানা আহমেদ সাগরিকা, নাদিরা বেগম, মোসাঃ ফেরদৌসি, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, কিউরেটর আনারুল হক, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব, সহকারী সচিব শমসের আলী, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবুল খায়ের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD