1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নরসিংদী মনোহরদীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত

নরসিংদী মনোহরদীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার ঢাকা বিভাগ

আজ বুধবার (৬ ই মার্চ ২০২৪ খ্রি.)নরসিংদী মনোহরদীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়াকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে।তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন।নিহত দুই ভাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেন এর ছেলে রুবেল মিয়া(৩০) ও রাকিবুল হাসান(১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়াকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়ীতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন,রুবেল মিয়া সহ ১০ থেকে ১২ জন শ্রমিক। এরপর বুধবার সকাল ৯ টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হন দুই ভাই।এ সময় বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম ভূঁইয়া পিপিএম বলেন, নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে।পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD