1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযান মাদকসহ গ্রেপ্তার ৯, উদ্ধার ট্যাপেন্টাডল ও গাঁজা শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার।

____________রাজশাহী ব্যুরো

মহানগরীতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে একজন প্রতারককে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। তার নাম মো. মেহেদী হাসান।

সোমবার (৪ মার্চ) বিকেলে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান নগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, মেহেদী হাসান এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে ২০১২ সালে চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়। সোমবার বিকেলে তিনি পদ্মা আবাসিক এলাকায় ৬ নম্বর রোডে আরডি এইড ফার্মা অফিসে এনএসআই সদস্য পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। সে অফিস থেকে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে আটক করে।

ওসি আরও বলেন, তার কাছ থেকে এনএসআইয়ের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD