1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

রাজশাহীতে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

____________রাজশাহী ব্যুরো

রাজশাহীতে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০ টার দিকে রাজশাহী বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিদ্যমান কৃষি বিপণন নীতি, আইন, বিধি, ও প্রবিধান ইত্যাদি বিষয়ে বেসরকারি উদ্যোক্তা এবং সংবাদমাধ্যম প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুই দিন ব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক শামসুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রোজেটি নাজনীন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন পলিসি এ্যাকটিভিটিজের সিনিয়র ম্যানেজার হাসেম আলী আকাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহনাজ পারভীন ও সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আফরিন হোসেন।

কর্মশালায় অংশগ্রহণকারীগণ অঙ্গীকার করেন যে নিজেরা বিপণন আইন মেনে চলবেন এবং সংশ্লিষ্ট সকলকে বিপণন আইন মেনে চলায় উদ্বুদ্ধ করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD