1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদী মনোহরদীতে কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খেয়ে কলেজ শিক্ষার্থী নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

নরসিংদী মনোহরদীতে কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খেয়ে কলেজ শিক্ষার্থী নিহত

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ বৃহস্পতিবার (২২ শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন রাস্তায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সোহাগ মিয়া (২২)নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মনোহরদী পৌরসভার অন্তর্গত মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।নিহত সোহাগ মিয়া(২২) গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকার দীঘিরপাড় গ্রামের অহিদ উদ্দীনের ছেলে।সোহাগ মিয়া নরসিংদী প্রেসিডেন্সি কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল।বিষয়টি নিশ্চিত করেছেন গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন।জানা যায়,এসএসসি পরীক্ষার্থী ছোটবোনকে পরীক্ষা কেন্দ্রে নামিয়ে মোটরসাইকেল দিয়ে বাড়িতে ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন গরু বাজারের কাছে এসে তাঁর সামনে থাকা সিএনজি ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল চালক সোহাগ মিয়া ছিটকে পড়ে যায়।সে সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক কলেজ শিক্ষার্থী সোহাগ ঘটনাস্থলেই মারা যায়।পরে উপস্থিত স্থানীয় লোকজন কাভার্ডভ্যানটিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।এদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি আবুল কাশেম ভূ্ঁইয়া বলেন,নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে,তবে চালক পালিয়ে গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD