1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বই মেলায় পাওয়া যাচ্ছে নূরুল ইসলাম নূরচানের তিন বই। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

বই মেলায় পাওয়া যাচ্ছে নূরুল ইসলাম নূরচানের তিন বই

মাহবুব খান: নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি ও প্রবীণ সাংবাদিক নূরুল ইসলাম নূরচানের লেখা নতুন তিনটি বই নরসিংদীতে মহান একুশে বইমেলায় ওঠেছে। গল্প কবিতার বই তিনটি হল, ‘অবশেষে, হঠাৎ একদিন এবং বাইশে মাঘ।’ এছাড়া বই তিনটি ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলায় ওঠেছে মেলার প্রথম দিন থেকেই। বই তিনটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন কবি নূরুল ইসলাম নূরচান।

তিনি ৯০ দশক থেকে লেখালেখি শুরু করেন। ১৯৯৭ সালের একুশে বইমেলায় ‘এরই নাম জীবন’ উপন্যাস প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ছয়টি। ইতিমধ্যে তিনি একটি নিজস্ব পাঠক বলয় তৈরি করেছেন। এরই মধ্যে নরসিংদী জেলাসহ দেশব্যাপী বাস্তববাদী কবি সাহিত্যিক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। তিনি ‘বাইশে মাঘ’ গল্পগ্রন্থের জন্য কবি খান মোহাম্মদ মঈনুদ্দীন এবং বাংলাদেশ কবি সংসদ সাহিত্য সম্মাননা ২০১০ লাভ করেন।

তাছাড়া তাঁর লেখা গল্প কবিতা বিভিন্ন জাতীয় দৈনিকসহ স্থানীয় পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। নূরুল ইসলাম নূরচানের লেখার মূল উপজীব্য বিষয় হচ্ছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, জাগরণ, অধিকার বঞ্চিত ও নিপীড়িত মানুষের কথা।বইগুলো পাওয়া যাচ্ছে-

ঢাকা বইমেলা স্টল নং ২৬৬,৪৮৩
নরসিংদী বইমেলা স্টল নং ১১,৭০,৫৮

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD