1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মুক্তি মহিলা সমিতি’র রজত জয়ন্তী উৎসব উপলক্ষে বার্ষিক সভা অনুষ্ঠিত – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৯৯ বার পঠিত

মুক্তি মহিলা সমিতি’র আয়োজনে রজত জয়ন্তী উৎসব উপলক্ষে বার্ষিক সভা অনুষ্ঠিত।

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শিশু ও নারীদের অধিকার আদায়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি’র পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) বেলা ১২ টায় এমএমএস কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতি পরিচালনা পর্ষদের সভাপতি শেফালী বেগম। এসম স্বাগত বক্তব্য দেন মুক্তি মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক মর্জিনা বেগম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা: প্রদীপ কান্তি পাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. রহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চম্পা বেগম, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ রায়হান, মুক্তি মহিলা সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, এমএমএস আলো প্রকল্পের কো-অর্ডিনেটর আঁখি আক্তার প্রমুখ।

বার্ষিক সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ, আয় ব্যায় ও বাজেট হিসাবসহ এসময় কার্য‍ নির্বাহী কমিটি গঠন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD