1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুরের শ্রীবরদীতে জমে উঠেছে নির্বাচনীয় আলোচনা সভা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে জমে উঠেছে নির্বাচনীয় আলোচনা সভা।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৮ নং খড়িয়া কাজির চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীর উপনির্বাচন জমে উঠেছে ৪ নং ওয়ার্ডের জনগণের কাছে।উঠান আঙ্গিনায় জমে উঠেছে আলোচনা সভা।আজ ১৯/২/২০২৪ ইং তারিখ রাত ৯.০০ ঘটিকায় বিশাল উৎসব মুখর অবস্থায় জমে উঠেছে এক বিশাল আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ গোলবাহাদুর সাহেব। এবং আলোচনা সভা পরিচালনা করেন ভাটি লংগর পাড়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মো শাহাদাৎ হোসেন সাদা সরকার।সঞ্চালনায় ছিলেন মোঃ রেজাউল করিম সাহেব।আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রাসেল ও প্রাণের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শামছুল হক।

আজকের আলোচনা সভায় সভাপতি সাহেব বলেন, মেম্বার পদপ্রার্থী আব্দুর রেজ্জাক সাহেব একজন সৎ ও ন্যায় বিচারক লোক তাই আমরা সকলেই একটি করে ভোট প্রদান করিয়া আগামি ৯/৩/২৪ তারিখে আব্দুর রেজ্জাক সাহেবকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।

আজকের আলোচনা সভার কাঙ্ক্ষিত ব্যক্তি সকলের নয়নমনি মেম্বার পদপ্রার্থী আব্দুর রেজ্জাক সাহেব বলেন, আমার বয়স শেষ আমি আল্লাহর কাছে দোয়া করি আমার বাকি দিনগুলো যেন এলার সর্বস্তরের লোকের সেবা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি,এবং আপনারা আমার মুখের দিকে তাকিয়ে একটি করে ভোট আমাকে ভিক্ষা দিবেন।

আজকের মিটিংয়ে সকলের উদ্দেশ্য একটাই ছিলো কিভাবে আগামী দিনের নির্বাচনে আমাদের মহা মূল্যবান ভোট দিয়ে আব্দুর রেজ্জাক ভাইকে জয়যুক্ত করা যায়। পরিশেষে মাওলানা ছইমদ্দিন সাহেবের মোনাজাত ও সভাপতি সাহেবের সমাপনি বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD