1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

বালিয়াকান্দিতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৩৩ বার পঠিত

বালিয়াকান্দিতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরন

মোঃ হাফিজুর রহমান (রাজবাড়ী)

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে গ্রামীন ব্যাংক বালিয়াকান্দি শাখার আয়োজনে দিনব্যাপী ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে।

গ্রামীন ব্যাংক প্রধান কার্যালয় ঘোষিত বৃক্ষ রোপনের বিশেষ দিবসে বৃক্ষ রোপন ২০২৩ উপলক্ষে ফলজ ও বনজ গাছের চারা বিতরনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে গ্রামীন ব্যাংক বালিয়াকান্দি শাখা অফিসের সামনে এ চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার শীল। এসময় জোনাল অডিট অফিসার মোঃ লুৎফর রহমান , বালিয়াকান্দি এরিয়া ম্যানেজার আব্দুস সোবহান, বালিয়াকান্দি শাখা ব্যাবস্থাপক মোঃ ফিরোজ আলমসহ সহকর্মীবৃন্দ ও সুবিধাভোগীরা উপস্খিত ছিলেন। বালিয়াকান্দি শাখা ব্যাবস্থাপক ফিরোজ আলম বলেন , এ কর্মসূচির আওতায় শাখার ৩ হাজার ১ শত ১৪ জন সদস্যদের মধ্যে বিতরন করা হবে। প্রত্যেক সদস্যদের মধ্যে ৩ টি ফলজ ও ৩ টি বনজ গাছের চারা বিতরন করা হয়। চলমান এ কর্মসূচি এ মৌসুম পর্যন্ত অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD