1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গোদাগাড়ীতে ১১৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

যে ভয়ে দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমা ফিরিয়ে দেন মাহি

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৫৪০ বার পঠিত

সর্বোচ্চসংখ্যক সিনেমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু প্রায়শই মেজাজ হারিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা নিয়ে শোরগোলে মেতে থাকে সিনেপাড়া।

সুপারস্টার শাকিব খান, নায়ক জায়েদ খান, নায়িকা দীঘি, চিত্রনায়ক অনন্ত জলিলের বিষয়ে মন্তব্য করে আলোচনায় ছিলেন এ নির্মাতা। এবার চিত্রনায়িকা মাহিয়া মাহির সমালোচনা করলেন এ গুণী নির্মাতা ও চিত্রনাট্যকার।

সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার একটি সংবাদ সম্মেলনে হাজির হয়ে নায়িকা মাহির তীব্র সমালোচনা করেন ঝন্টু। মাহিকে ঠিকমতো চেনেন না বলেও মন্তব্য করেন তিনি।

ওই অনুষ্ঠানে সিনেমার নায়ক রোশান ও নায়িকা মাহি উপস্থিত ছিলেন না।

এবার ঝন্টুর পাল্টা জবাব দিলেন মাহি।

বৃহস্পতিবার ‘আশীর্বাদ’ সিনেমার আরেকটি সংবাদ সম্মেলন হয়। যেখানে প্রযোজক ছাড়া নির্মাতা, নায়ক-নায়িকা সবাই উপস্থিত ছিলেন।

আর সেই অনুষ্ঠানে দেলোয়ার জাহান ঝন্টুকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন মাহিয়া মাহি। না জেনে বুঝে নেতিবাচক মন্তব্য থেকে ঝন্টুকে বিরত থাকতে অনুরোধ করেন ‘অগ্নি’খ্যাত নায়িকা।

তাকে না চেনার বিষয়ে মাহি বলেন, ‘আপনি আমাকে চেনেন না বলেছেন। অথচ কিছু দিন আগে আপনিই আপনার সিনেমার জন্য আমাকে গল্প শুনিয়েছিলেন। আপনার হয়তো মনে নেই। কিন্তু আমি সিনেমাটি করিনি।’

কেন সিনেমাটি করেননি তার কারণও জানান মাহি। ‘চড় খাওয়া’র ভয়ে তিনি ঝন্টুর সিনেমা ফিরিয়ে দিয়েছেন বলে জানান।

তিনি বলেন, ‘প্রযোজককে বলেছি— ভাইয়া, আমি সিনেমাটি করতে চাচ্ছি না। কারণ উনার রাগ অনেক বেশি। শুটিংয়ের সময় আমাকে চড়-থাপ্পড় মেরে বসতে পারেন।’

ঝন্টুর উদ্দেশ্যে এ নায়িকা আরও বলেন, ‘স্যার, সেদিন আপনি আমাদের অনেক সমালোচনা করেছেন, অনেক কিছু বলেছেন। আমি অনুরোধ করব, আপনি এটা করবেন না। কেননা ঘটনার সময় আপনি উপস্থিত ছিলেন না। অতএব না জেনে, না দেখে এভাবে কথা বলবেন না। কারণ আপনি যখন আমাদের নিয়ে এভাবে কথা বলেন তখন দর্শকের কাছে অনেক ছোট হয়ে যাই আমরা।’

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদানে নির্মিতি হয়েছে ‘আশীর্বাদ’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এর প্রযোজনায় ছিলেন জেনিফার ফেরদৌস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD