1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন টুলি বেগম। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন টুলি বেগম।

___________রাজশাহী ব্যুরো

মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়েছেন জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী নারী রাজশাহী নগরীর রিকশা চালক টুলি বেগম। তাকে রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদের মালপাড়া এলাকায় অবস্থিত ‘বড়গাছি আশ্রয়ন প্রকল্পে’র ৬নং ঘর দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) বিকেলে স্বপ্নচূড়া প্লাজায় এক অনুষ্ঠানে টুলি বেগমের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযীম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুলি বেগম রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সংগ্রামী নারী টুলি বেগমকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD