1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধায় রাষ্ট্রবিরোধী লিফলেট তৈরির অভিযোগে একজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, সাবমার্সিবল পাম্পসহ বিভিন্ন সামগ্রী বিতরণ বাগেরহাটে পর্ণগ্রাফি মামলায় কন্টেন্ট ক্রিয়েটর শশাঙ্ক মন্ডল গ্রেফতার। পাঁচবাড়িয়ায় ঐতিহ্যবাহী পাতা খেলা : দ্বিতীয় রাউন্ডে জমজমাট লড়াই, ঐতিহ্য ফিরে পেলো গ্রামবাংলা শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২ গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরে দুই ভাইয়ের মৃত্যু ওসি ও সাংবাদিকদের ভুল বোঝাবুঝির অবসান হোক, সৌহার্দ্য অটুট থাকুক। যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পঠিত

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘ।

রাজশাহী ব্যুরো / জিয়াউল কবির জেলা প্রতিনিধি

বুধবার (১৪ ফেব্রুয়ারি ) বেলা ১১টার দিকে রাবি পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশও করেন। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে বলেন ‘তুমি কে আমি কে, বঞ্চিত-বঞ্চিত। কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না তা হবে না। প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না। ’ এসব স্লোগান ও কোরাসে আজকের সকালের ক্যাম্পাস মুখরিত করে তোলেন তারা।

সংগঠনটির সভাপতি মোকতাদীর মাহ্দি বিন ওমর বলেন, আমাদের এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রেমের সুষম বণ্টন করা। আমরা প্রেমের বিরোধী না। একজন এক সঙ্গে অনেকগুলো প্রেম করে। প্রেমের নামে এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। আর অর্থ, মোহ, সৌন্দর্য এসবের ওপর ভালোবাসা ত্যাগ করতে হবে।

সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, ‘আমরা কোনো না কোনোভাবে প্রেম থেকে বঞ্চিত। অনেকে পুঁজিবাদী প্রেমের দিকে ছুটছেন আমরা সেটি চাই না। আমরা খুব স্বাভাবিক ও সাবলীল প্রেমের সম্পর্ক চাই।

সমাবেশ শেষে বঞ্চিতরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এছাড়া গরীব-অসহায়দের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD