1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন লতিফুন্নেছা লতা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন লতিফুন্নেছা লতা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ভোটে ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেমও সমর্থন জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল, বারাদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে অংশ গ্রহণের জন্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম পদত্যাগ করার পর ২০২৩ সালের ২১ নভেম্বর উপজেলা চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD