1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ফরিদপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

ফরিদপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ মঙ্গলবার (১৩ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.)ফরিদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম মাল্টিপারপাস হল রুমে সকাল সাড়ে ১১ টায় হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শাহিনুর আলম খান,পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ,মাদারীপুর রিজিওন,ফরিদপুর এর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. কে. আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।উল্লেখ্য যে, হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের ই-ট্রাফিক জরিমানা কালেকশন প্রক্রিয়াটি এখন অতি সহজে কমিউনিটি ব্যাংকের সব অ্যাকাউন্ট হোল্ডার ছাড়াও যে কোনো ডেবিট কিংবা ক্রেডিট কার্ড হোল্ডাররা সহজে পরিশোধ করতে পারবেন। এছাড়া বাংলা কিউআর কোডের মাধ্যমেও ট্রাফিকের জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করে মামলা ভাঙানো যাবে। এই সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়াটি যাতে অতি সহজে ও দ্রুত সমাধান করা যায় এই নিমিত্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওনের সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।এ চুক্তির শুভ উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. কে. আজাদ মহোদয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও হেড অব এডিসি জনাব জাহির আহমেদ, আইটি বিভাগের এভিপি জনাব ফাইম উল আওয়াল, আইটি বিভাগের এফএভিপি জনাব আমিরুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের ফরিদপুর জেলার প্রতিনিধি জনাব হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানের শেষে বিতর্ক তিযোগিতায় বিজয়ী দল পাংশা সরকারী কলেজকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ বিভাগের অফিসার ইমরান ফারহান সুমন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা বাস মালিক গ্রুপ সভাপতি জনাব আব্দুর রাশেদ খান, জেলা মটর ওয়ার্কশপ ইউনিয়ন এর সভাপতি জনাব জুবায়ের জাকিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD