1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি করিম সম্পাদক সৌমিত্র। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি করিম সম্পাদক সৌমিত্র ।

রাজবাড়ী জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। ১২-০২-২০২৪ ইং সোমবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় ভোরের ডাকের জেলা প্রতিনিধি করিম ইসহাককে সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দনকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি আহসান হাবীব (এনটিভি/ইউএনবি) ও রফিকুল ইসলাম (আমাদের সময়,গোয়ালন্দ প্রতিনিধি ), যুগ্ম সম্পাদক সুমন বিশ্বাস (চ্যানেল টুয়েন্টিফোর) ও শামিম রেজা (ইনডিপেনডেন্ট টেলিভিশন ), সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন ( সম্পাদক স্থানীয় দৈনিক আমাদের রাজবাড়ী), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত হোসেন ফারুক (বিবিসি ক্রাইম’ডটকম), অর্থ ও দপ্তর সম্পাদক রবিউল রবি (রাইজিং বিডি)। কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শামীম(জনকন্ঠ), গণেশ পাল(কালের কন্ঠ,গোয়ালন্দ প্রতিনিধি ), এসএম রাসেল কবীর(এশিয়ান টেলিভিশন, জেলা প্রতিনিধি ), শাহীন রেজা(চ‍্যানেল এস)জেলা প্রতিনিধি )ও হাসিনা আক্তার।

এর আগে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় ভারপ্রাপ্ত সভাপতি করিম ইসহাকের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতে ক্লাবের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন। পরে আলোচনা সভা শেষে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সব সদস্যদের সর্বসম্মতিক্রমে
দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
সবাই নতুন নির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD