1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

পাটগ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

পাটগ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ

মোঃ মিনাজ ইসলাম, পাটগ্রাম (লালমনিরহাট)

পেট্রোল দিয়ে খড়ের গাদায় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন ঘোনাবাড়ী এলাকার মাহাবুব আলম (৪৫), মাইদুল ইসলাম (৪২), শাহিনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।

গত ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার রাত আড়াইটার দিকে মসজিদ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে শত্রুতাবশত খড়ের পুঞ্জি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তুলে তোজাম্মেল হোসেন (৪৫) বাদী হয়ে লালমনিরহাট আমলী-৩ আদালতে একটি মামলা দায়ের করে।

মামলা সূত্রে জানা যায়, মসজিদের স্থান ও নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে তোজাম্মেল হোসেন ও উল্লেখিত আসামীদের মাঝে কোন্দল দেখা দিলে বাদীপক্ষ লোকজন নিয়ে অন্যত্র মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে আসামীপক্ষের প্রায় ৭-৮ জন ঘটনার দিন গভীর রাতে দুটি বড় খড়ের পুঞ্জিতে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে খড় পুড়ে (মোট ১ লক্ষ ৬০ হাজার টাকার খড়) ছাই হয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। আসামী মাহাবুবের সঙ্গে যোগাযোগ হলে তিনি জানান, আমি এবিষয়ে কিছু জানি না। আপনারা যা করার করেন। মামলার আয়ু পাটগ্রাম থানার এসআই রমজান আলী জানান, মসজিদের ঘটনায় এই বিষয়টি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে নিশ্চিত নয়। এঘটনায় এখনো তদন্ত চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD