1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নেত্রকোণার দুর্গাপুরে মজিবুর হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পঠিত

নেত্রকোণার দুর্গাপুরে মজিবুর হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

এলাকায় সীমান্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুটার শামীম ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল বাহিনীর হামলায় আওয়ামী লীগ কর্মী মজিবুর রহমান হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে দূর্গাপুর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকাবাসীর উদ্যোগে মানব বন্ধনে প্রায় চার হাজার নারী পুরুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে অংশ গ্রহন করে বক্তারা শুটার শামীম বাহিনী ও আওয়াল বাহিনীর হামলায় নিহত মজিবুর রহমান হত্যার আসামিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক উজ্জ্বল তালুকদার, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার ইদ্রীস আলী, নিহতের স্ত্রী ও ছেলে রাজন শেখ, এলাকাবাসীসহ উপজেলা আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য যে, শুটার শামীম বাহিনী ও আওয়াল বাহিনীর হামলায় গত বছর আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা খুন হয়েছিলেন এবং নিহত মজিবুর রহমানের ভাই নুরুন্নবী গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরন করেন। এই হত্যাকান্ডের প্রতিবাদ করায় চলতি বছরের ৪ই ফেব্রুয়ারী মজিবুর রহমান ওরফে (দাউ মজিবুরকে) প্রকাশ্যে হত্যা করে শুটার শামীম ও আওয়াল বাহিনী। শুটার শামীমের নামে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজির ৬৬টি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানিয়েছেন, এ মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডে নিহতের ছেলে রাজন তার দায়ের করা এই হত্যা মামলায় ‘শ্যুটার শামীম’কে প্রধান আসামি করে মোট আঠারো জনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করেছেন।জানা যায়, গত রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর উপজেলায় মজিবর’র ভাতিজা খায়রুল ইসলাম ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল’র ছেলে আবির’র মধ্যে তর্কবিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তারা আক্রমন করলে নিহত হন মজিবর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD