1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদী শিবপুরে দুর্ধর্ষ ডাকাতি মামলার রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পঠিত

নরসিংদী শিবপুরে দুর্ধর্ষ ডাকাতি মামলার রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতার

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ সোমবার (৫ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.)নরসিংদী জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংক্রান্তে মিডিয়া ব্রিফিং করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।গত ২৬/০১/২০২৪ তারিখ শিবপুর থানাধীন যশোর বাজার ইউনিয়নে দেবালেরটেক এ অত্র মামলার বাদী হাজী মোঃ মেজবাহ উদ্দিন মেজুর বাড়ীতে ২৬/০১/২০২৪ দিবাগত রাতে বারান্দার গ্রীল কেটে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে।একই তারিখ দিবাগত রাত আনুমানিক ০৩.০০ ঘটিকায় ১০/১২ জন ডাকাত দল মালিকের টিনসেড ঘরের বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে।০৭ জন ডাকাত রুমে প্রবেশ করে বাদীর স্ত্রীকে ছুরি ও পাইপগান ধরে জিম্মি করে আলমারির লক ভেঙ্গে ১৯,০০,০০০/— (উনিশ লক্ষ) টাকা নিয়ে যায়।এছাড়াও বাদীর স্ত্রীর গায়ে থাকা স্বর্ণের গয়না ছাড়াও আলমারিতে রক্ষিত প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার (যাহার মূল্য—১৭,৩৪,০০০/— টাকা) সহ ০১টি বাটন মোবাইল ফোন নিয়ে যায়।ডাকাতরা নগদ টাকা সহ মোট ৫৩,৩৬,০০০/— (তিপান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকার) মালামাল লুন্ঠণ করে নিয়ে যায়।এই ঘটনার প্রেক্ষিতে উপরোল্লেখিত মামলা রুজু করা হয়েছে।
অত্র বিষয়ে মামলা দায়েরের পরে নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার সরাসরি তত্ত্বাবধানে ও সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশ তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব অনির্বাণ চৌধুরী (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী পুলিশ সুপার, (শিবপুর সার্কেল) জনাব মেসবাহ উদ্দিন ও জনাব খোকন চন্দ্র সরকার, ওসি ডিবি নরসিংদী এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সাদেকুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৪/০২/২০২৪ তারিখ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ০৬ জন ডাকাত এবং লুন্ঠিত মালামাল ক্রয়কারী শিপন চন্দ্র সূত্র-কে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ০১টি প্রাইভেটকার,নগদ অর্থ, ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি পাইপগান ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের বর্নণা ১। ০১টি প্রাইভেটকার।
২। নগদ ৫,২৩,৫০০ /— (পাঁচ লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা।৩।গলিত স্বর্ণ ১৭.৫২ গ্রাম। ৪।০১টি পাইপগান।
৫। ০৪ রাউন্ড কার্তুজ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD