1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীর সাংবাদিক তপনের বড় ভাইয়ের ইন্তেকাল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পঠিত

রাজশাহীর সাংবাদিক তপনের বড় ভাইয়ের ইন্তেকাল।

_________রাজশাহী ব্যুরো

শোক প্রকাশ
————-
রাজশাহী নগরীর আহম্মদপুর মহল্লার বাসিন্দা মৃত আমির আলীর ছেলে রেজাউল করিম রতন (৬৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৫ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নগরীর আহম্মদপুর মহল্লার নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। রাজশাহী সিটি প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল মহিম তপন হলেন মরহুম রতনের বড় ভাই।
মৃত্যুকালে তিনি এক ভাই ও তিন বোনসহ বহু আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর টিকাপাড়া মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন টিকাপাড়া মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান।
মরহুম রতনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাসিকের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব উদ্দিন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী ও সংরক্ষিত জোন-৪ এর কাউন্সিলর আলতাফুন নেছা (পুতুল)।
এদিকে সাংবাদিক ও বিশিষ্টজনদের মধ্যে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট কথাশিল্পী ও সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সরদার আব্দুর রহমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, সাধারণ সম্পাদক রফিক আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দৈনিক ইনকিলাবের ব্যুরো চিফ রেজাউল করিম রাজু, দৈনিক দিনকালের ব্যুরো চিফ আব্দুস সবুর, এনটিভির স্টাফ রিপোর্টার শ.ম সাজু, দৈনিক ইনকিলাবের রিপোর্টার রায়হান ইসলাম রনি, দৈনিক নয়া কণ্ঠের ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান ( লিটন ) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের দুর্গাপুর উপজেলার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম এবং নগরীর মাস্টারপাড়া পাইকারী ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো: আসলাম ও সেক্রেটারি ইফতেখার আহমেদ সাব্বু। পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD