1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

টঙ্গীর তুরাগতীরে আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

টঙ্গীর তুরাগতীরে আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

স্টাফ রিপোর্টার

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় মুসল্লির ঢল নামছে। কিছুটা বৈরী আবহাওয়া সত্ত্বেও ১-০২-২০২৪ ইং বৃহস্পতিবার ভোর থেকে স্রোতের মতো মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। আসরের নামাজের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ১৬০ একরের ময়দান। পরে মুসল্লিরা রাস্তার আশপাশে শামিয়ানা টানিয়ে আশ্রয় নেন।

আগের রাতে বেশ বৃষ্টি ছিল। তাতে কী? ভেজা স্যাঁতসেঁতে ময়দানে বসেই লাখ লাখ মুসল্লি গতকাল ফজরের পর ভারতের প্রখ্যাত বুজুর্গ মাওলানা আহমদ লাট ও জোহরের পর বাংলাদেশের মুরব্বি মাওলানা রবিউল হকের নির্দেশনামূলক বয়ান শোনেন। আসরের নামাজের পর মাওলানা ওমর ফারুক ও মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করেন।

তুরাগের তীরে আজ শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা আহমাদ বাটলারের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অবশ্য গতকাল বৃহস্পতিবার তাবলিগ জামাতের রেওয়াজ অনুযায়ী ফজরের নামাজের পর নির্দেশনামূলক বয়ানের মধ্য দিয়ে ৫৮তম এ ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমা ময়দানে তিন দিনব্যাপী সুশৃঙ্খলভাবে অবস্থান, ইবাদত বন্দেগির নিয়মকানুন ও করণীয় বিভিন্ন দিক নিয়ে বয়ান করা হয়। উর্দু ভাষার মূল বয়ানকে মূল মঞ্চের চারপাশে বিদেশি বিভিন্ন ভাষাভাষী মেহমানের জন্য বাংলা ছাড়াও ইংরেজি, আরবি, ফার্সিসহ কয়েকটি ভাষায় তাৎক্ষণিক ভাষান্তর করে শোনানো হয়। ইমান, আমল, আখলাকসহ তাবলিগের ছয় উসুল বা মূলনীতির ওপর শীর্ষ মুরব্বিদের করা বয়ান প্রতিদিনই তাৎক্ষণিক ভাষান্তর করে শোনানোর ব্যবস্থা রয়েছে।
আজ জুমার নামাজের আগে তালিম করবেন মাওলানা জিয়াউল হক; জুমা পড়াবেন মাওলানা যোবায়ের। জুমার পর বয়ান করবেন জর্ডানের খতিব ওমর; আসরের পর কাকরাইল মসজিদের খতিব মাওলানা যোবায়ের ও মাগরিবের পর মাওলানা আহমদ লাট। প্রথম পর্বের ইজতেমার মিডিয়া সমন্বয়কারী জহির ইবনে মুসলিম এসব তথ্য জানান। ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান, যুক্তরাজ্যসহ অন্তত ৪০টি দেশের প্রায় এক হাজার বিদেশি মেহমান ময়দানে পৌঁছেছেন। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। ইজতেমার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ছয় হাজার পুলিশ সদস্য।
ইজতেমা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মুসল্লিদের সার্বিক সেবা দেওয়ার জন্য ১০টি বিভাগ করা হয়েছে। বিভাগগুলো হলো– পাহারা, এস্কেবাল (অভ্যর্থনা), জুর্নেওয়ালী, পানি, বিদ্যুৎ, মাইক, সাফাই, রিজার্ভ, গোডাউন ও নজমওয়ালী জামাত।

আশা করা হচ্ছে, আজ ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলিগলিতেও কাতারবদ্ধ হয়ে জুমার নামাজে অংশ নেবেন মুসল্লিরা। ময়দানের পশ্চিমে তুরাগ নদের পূর্ব পাশে নামাজের মিম্বার এবং উত্তর-পশ্চিম দিকে বিদেশি মুসল্লিদের কামরার পাশে বয়ান মঞ্চ নির্মাণ করা হয়েছে। নামাজের মিম্বার থেকে পাঁচ ওয়াক্ত নামাজের ইমাম এবং বয়ানের মঞ্চে বয়ানকারী অবস্থান করেন। বয়ান মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD