1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মেহেরপুরে আগমনে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে নাগরিক সংবর্ধনা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পঠিত

মেহেরপুরে আগমনে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে নাগরিক সংবর্ধনা

মেহেরপুর প্রতিনিধি ঃ জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ৩ দিনের সফরে মেহেরপুর পৌঁছালে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালের দিকে জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন সড়কপথে মেহেরপুর এসে পৌঁছালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর শামসুজ্জোহা উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চের সামনে উপস্থিত হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে দুপুরের পর থেকে মেহেরপুরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে সমবেত হন। পরে জনপ্রশাসন মন্ত্রী সেখানে এসে পৌঁছালে তাকে ফুলে ফুলে বরণ করে নেয়া হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন, সদর উপজেলা সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চূন্নু,সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুব ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরহাদ হোসেন বিপুল ভোটে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর দিন গঠিত মন্ত্রিপরিষদে জনপ্রশাসন মন্ত্রী হিসেবে ফরাহাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পূর্ণমন্ত্রী লাভের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি মেহেরপুর আসেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের মেহেরপুর আগমন উপলক্ষে মেহেরপুরের সাজ সাজ রব পড়ে যায়। ফরাহাদ হোসেনের মেহেরপুর আগমন উপলক্ষে মেহেরপুর প্রবেশদ্বার সহ শহরে বিভিন্ন এলাকায় বিশাল আকারের তোরণ তৈরি করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD