1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গাজীপুর কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

গাজীপুর কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ শুক্রবার (২৬ শে জানুয়ারি ২০২৪ খ্রি.) গাজীপুর – ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী সভার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রি আ ক ম মোজাম্মেল হককে গণসংবর্ধনা দিয়েছে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ।আজ বিকালে কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ জোড়াপাম্প উত্তরপাড়া খেলার মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক।প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর শাখা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ ও জনসাধারণ মানুষ এমপিকে ফুল ছিটিয়ে বরণ করেন এবং বিশেষ সম্মাননা জানান। পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপিকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য যে চতুর্থ বারের মতো সংসদ সদস্য ও তৃতীয় বারের মতো সরকারের কেবিনেটের ১নং মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন,বিগত ৭ ই জানুয়ারি নির্বাচনে এ এলাকার জনসাধারণ মানুষ আমাকে বিপুল ভোট প্রদান করে এমপি নির্বাচিত করেছেন।এ এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে অসমাপ্ত জরুরি কাজগুলো দ্রুত বাস্তবায়নে আমি যথাসাধ্য চেষ্টা করব।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর পৌর প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, আওয়ামী লীগ নেতা তোবারক মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD