1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন,সাধারণ সম্পাদক এ এস এম সাইদুল রাজ্জাক সাদ্দাম। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন,সাধারণ সম্পাদক এ এস এম সাইদুল রাজ্জাক সাদ্দাম

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মোট ৯টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে এবং আওয়ামী আইনজীবী পরিষদ যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদকসহ ৩টি পদে জয়লাভ করেছে।
শুক্রবার (২৬ নভেম্বর ) সকাল সাড়ে ৯ টায় ভোটদান শুরু হয়ে জুম্মার নামাজের বিরতি দিয়ে দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। নির্বাচন শেষে নির্বাচন কমিশনারের দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার ফলাফল ঘোষণা করেন।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মোট ৯টি পদের জন্য দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪১ জন ভোটারের মধ্যে ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট গোলাম মোস্তফা পান ৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ এস এম সাইদুল রাজ্জাক সাদ্দাম ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক ৪৪ ভোট পান।

নির্বাচনে জাতীয়তাবাদী আইজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ৬১ ভোট, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন ৭২ ভোট, অ্যাডভোকেট আল মামুন অনল ৭৪ ভোট এবং অ্যাডভোকেট তারিক আহমেদ ৬২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার মাহমুদ শাওন ৬৪ ভোট, কোষাধক্ষ পদে অ্যাডভোকেট রোকেয়া খাতুন ৬৩ ভোট, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নাগিব মহাফুজ জুয়েল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD