1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণার কলমাকান্দায় সড়কে টান দিলেই উঠে আসছে কার্পেটিং। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

নেত্রকোণার কলমাকান্দায় সড়কে টান দিলেই উঠে আসছে কার্পেটিং

শহীদুল ইসলাম রুবেল,

নেত্রকোণা জেলা প্রতিনিধি :

প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মেইন রোড গোরস্তান ভায়া মনকান্দিয়া বাজার পর্যন্ত সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।এ ঘটনায় গতকাল ওই সড়কের কাজ বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গোরস্তান ভায়া মনকান্দিয়া বাজার পর্যন্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিইডি। প্রায় দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ৪৪ লাখ টাকা।
কাজটি পান ময়মনসিংহ সদরের মোহিবুল নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। বুধবার সরেজমিনে দেখা যায়, রাস্তার ময়লা পরিষ্কার না করে নিম্ন মানের সামগ্রী দিয়ে কার্পেটিং করা হয়েছিল। মঙ্গলবার সকাল দিকে রাস্তার কিছু অংশ হাত দিয়ে টান দিলে কার্পেটিং উঠে আসে। খবর পেয়ে উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী সড়কের কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে টিকাদার মোহিবুল হকের মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

নেত্রকোণা,

২৪/০১/২৪ইং

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD