1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রূপগঞ্জে পুলিশের পোশাক পড়ে প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

রূপগঞ্জে পুলিশের পোশাক পড়ে প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় সৌদি প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার তারাব পৌরসভার ডেমরা ব্রিজ ও তারাবো বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার ফাহিমা ও তার ছেলে আব্দুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা।

ডাকাতির শিকার ফাহিমা বলেন, আমি আমার ছেলে এবং আমাকে রিসিভ করতে আসা আমার শ্বাশুড়ি, ননদ ও মামা শ্বশুর সহ সবাই মিলে একটি প্রাইভেটকারে করে ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। ডেমরা সুলতানা কামাল সেতু পার হয়ে আমরা যখন তারাবো বিশ্বরোড গোলচত্বরের কাছাকাছি আসি তখন পুলিশের পোশাক পরিহিত ৭-৮ জন লোক একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে আসে এবং আমাদের গতিরোধ করে। তারা গাড়ি ও পাসপোর্ট চেক করার কথা বলে আমার টলিব্যাগ, লাগেজ, ভ্যানিটিব্যাগ ও‌ হাতব্যাগ ছিনিয়ে নেয়। বিভিন্ন চাপ প্রয়োগ ও ভয় দেখিয়ে আমার থেকে ৮ ভরি সমপরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক শাহা বলেন, ভুক্তভোগী ফাহিমা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD