1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাজশাহী সার্ভে ইনস্টিটিউট’ কে সরকারিকরণ করা হলো। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

রাজশাহী সার্ভে ইনস্টিটিউট’ কে সরকারিকরণ করা হলো

________রাজশাহী ব্যুরো

‘রাজশাহী সার্ভে ইনস্টিটিউট’ কে সরকারি করণ করা হলো ।‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট, রাজশাহী’কে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন প্রতিষ্ঠান হিসেবে ‘রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট’ নামে নামকরণ ও সরকারিকরণ করে (২৩ জানুয়ারি) মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে ।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ এর উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে , ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট, রাজশাহী’কে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন প্রতিষ্ঠান হিসেবে ‘রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট’ নামে নামকরণ ও ১১.০১.২০২২ তারিখ হতে সরকারিকরণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ রয়েছে ।

সূত্র মতে, শিক্ষানগরী হিসেবে খ্যাত রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার সংলগ্ন সোনাদীঘির পশ্চিমে ১৮৯৮ সালে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। ১৯০২ সালে এক বছর মেয়াদী আমিনশীপ ও দুই বছর মেয়াদী সাব-ওয়ারসিয়ার কোর্স চালু হয়ে ১৯৮৫ সাল পযর্ন্ত চালু ছিল। ১৯৮৫ সালে ডিপ্লোমা-ইন-সিভিল-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং চালু হয়। ২০০০-২০০১ শিক্ষাবর্ষ হতে শুধু চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়ে আসছিল। রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতৈল মৌজায় কেচুয়াতৈল এলাকায় প্রায় তিন একর জমির ওপর সার্ভে ইনস্টিটিউটের নতুন ভবনসমূহ ও ক্যাম্পাস নির্মাণ করা হয়। ২০১৮ সালের ১০ মে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নতুন সার্ভে ইনস্টিটিউটের ক্যাম্পাসের উদ্বোধন করেন ।

রাজশাহী সার্ভে ইনস্টিটিউট সরকারিকরনের খবর প্রকাশিত হওয়ার পর রাজশাহীবাসী ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD