1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলে চলবে না, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে: আহমদ হোসেন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলে চলবে না, লেখাপড়া পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে
——-আহমদ হোসেন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা ৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন বলেন, ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন’। কোমলমতি শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সুষ্ঠু জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলে চলবে না, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে। তিনি আজ শনিবার বিকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসন আয়োজিত জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এ সব কথা বলেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ঢেউটুকোন আব্দুল গনি উচৃচ বিদ্যালয় এর প্রধান শিক্ষক লিটন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি ) নাজনীন আক্তার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, জগৎ মনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার, কাপাসিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কপিল উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমূখ। এ সময বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD