1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী নগরীতে গলায় ফাঁস দিয়ে সাইকেল মিস্ত্রির আত্মহত্যা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

রাজশাহী নগরীতে গলায় ফাঁস দিয়ে সাইকেল মিস্ত্রির আত্মহত্যা।

___________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম এলাকায় সানওয়ার (৩০) নামে এক সাইকেল মিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সানওয়ার নগরীর ছোট বনগ্রাম পশ্চিম পাড়া এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে। তিনি দুই মেয়ে ও এক পুত্রসন্তানের জনক হলেও ছেলেটি প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, শালবাগান পাসপোর্ট অফিসের সামনে সানওয়ারের ছোট একটি সাইকেলের গ্যারেজ আছে । সেখান থেকে কোনো রকম সংসার চালাতো সে। এছাড়া এন জি ও হতে নেওয়া লোনের কিস্তির টাকা নিয়েও মানসিক চাপে পড়ে আত্মহত্যা করতে পারে বলেও ধারনা করছেন অনেকে।

এব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD