1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শরীয়তপুরের সখিপুর মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু আহত এক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

শরীয়তপুরের সখিপুর মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু আহত এক

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের সখিপুরে সড়ক দুর্ঘটনায় সজিব বেপারী (১৮) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে
আরো একজন। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের শনি কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থী ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের মধ্যঢালী কান্দি বাসিন্দা খোরশেদ বেপারীর ছেলে সজিব বেপারী (১৮) ও আহত একই গ্রামের বাসিন্দা কামরুল বেপারীর ছেলে রিয়াদ বেপারী (১৭)
উভয়ই চরভাগা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির পড়ুয়া ছাত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত সজিব ও আহত রিয়াদ মোটরসাইকেল নিয়ে বাড়ির পাশে বিয়ে বাড়ি থেকে শনি কান্দি এলাকায় গেলে মাদ্রাসার সাথে সোজা রাস্তায় বেপরোয়া হয়ে নিহত সজীব ও আহত রিয়াদ মোটরসাইকেল চালায় এবং
এক পথচারির সাথে ওভার টেকিং করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষার্থী সজিবের মৃত্যু হয়। এবং স্থানীয়রা রিয়াদ বেপারীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ না রাখতে পারায় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই একজন মারা যান। এবং তার সাথে থাকা আরেক জন গুরুত্বর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে, যে অবস্থা দেখেছি মনে হয় তার চোখ দুটি নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানান, হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছিল তারা, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। হেলমেট না থাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সজিব মারা যায়। এ সময় তাঁর সঙ্গে বাইকে থাকা রিয়াদ কে
আশংকা জনক অবস্থায় ঢাকায় নিয়ে যায়।
মৃত সজিব কে সুরতহালের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD