1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

গাজীপুর শ্রীপুরে অবৈধভাবে নলজোড়া খাল ভরাটের কাজ চলছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

গাজীপুর শ্রীপুরে অবৈধভাবে নলজোড়া খাল ভরাটের কাজ চলছে।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ শনিবার (১৩ ই জানুয়ারী ২০২৪ খ্রি.) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বরমীতে চলছে অবৈধভাবে সরকারী খাল ভরাটের মহোৎসব।স্হানীয় সূত্রে খবর পেয়ে সরেজমিনে দেখতে গেলে দেখা যায়-বরমী বাজার ঘেষে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর সাথে সম্পৃক্ত,স্থানীয় নল জোড়া খাল নামে পরিচিত। ৮/১০ জন শ্রমিক এই খাল ভরাটের কাজ করিতেছে।তাৎক্ষণিক খবর পেয়ে স্পটে ছুটে আসেন দখল কারী তাজ উদ্দিন ওরফে (ওয়ার্কশপ তাজ উদ্দিন)তখন উনি কাজ করতে থাকা শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন তোমরা তারাতারি এখান থেকে চলে যাও।দখলকারী তাজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন স্হানীয় নেতাদের সাথে কথা বলে আমি এ কাজ করেছি।এই বিষয়ে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও অবগত আছেন।তাছাড়া ও চেয়ারম্যান সম্পর্কে আমার ভাতিজা হয়।চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এর সাথে যোগাযোগ করতে চাইলে একাধিক বার মুঠোফোনে কল করলেও রিসিভ করেন নি।এই বিষয়ে জানতে চাইলে বরমী ইউনিয়ন পরিষদের সদস্য- হাদিউল ইসলাম বলেন আমার ০৭ নং ওয়ার্ড হচ্ছে বরমী বাজার কেন্দুয়া ব্রিজের পশ্চিম পাশ থেকে শুরু এই খাল দিয়ে শ্রীপুরের প্রত্যন্ত অঞ্চল তথা বরমীর আশে পাশের এলাকার একমাত্র খাল।যে খালের পানির উপর নির্ভর করে শত শত বিঘা কৃষি জমি চাষ করা হতো।বর্তমানে কিছু প্রভাবশালী মহল এই সরকারী খাল ভরাট করে তাদের ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করছে।
প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই খালটি পুনরুদ্ধার করে খরা মৌসুমে কৃষক যেন তাদের কৃষি জমিতে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে পারে।
বরমী ইউনিয়ন পরিষদ সদস্য,হারুন খন্দকার বলেন কেন্দুয়া ব্রিজের পূর্ব পাশে সরকারি যে খালটি এটি আমার ৮ নং ওয়ার্ডে থাকলে ও অনেক বছর ধরেই স্থানীয় প্রভাবশালী মহল৷একটু একটু করে ভরাটের চেষ্টা করে আসছে।বর্তমান প্রেক্ষাপটে এই সরকারি খাল ভরাট করছে কিনা আমার এ বিষয়ে জানা নেই।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক এলাকাবাসীর কাছে জানতে চাইলে তিনি বলেন এর আগেও কয়েকবার স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এই খাল ভরাট করার চেষ্টা করেন তিনি।এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই এই খালটি যেন পুনরায় খনন করেন। যাতে করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি এই খাল বেয়ে সরাসরি নদীতে যেতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD