
টাঙ্গাইল সখীপুর উপজেলায় বহেড়াতৈল বাজারে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড়ভাই।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ
আজ মঙ্গলবার (৯ ই জানুয়ারী ২০২৪ খ্রি.) টাঙ্গাইল সখীপুর উপজেলার বহেড়াতৈল বাজারের পাশে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড়ভাই।৯ ই জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে বহেড়াতৈল বাজারের পাশে নিজ জমিতে এ ঘটনাটি ঘটে।বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছোট ছেলে মো: সুজন মিয়ার(৪০) মাথায় শাবল দিয়ে আঘাত করেন তার বড়ভাই আব্দুল হাই(৫০)।স্থানীয়রা জানান, সুজন মিয়া ও তাদের ভাইদের মধ্যে জমিজমা নিয়ে অনেক দিনের বিরোধ চলে। মীমাংসার জন্য মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজনদের ডাকা হয়।প্রত্যেক ভাইদের জমি বুঝিয়ে দেয়ার জন্য জমি মাপা শুরু হলে এক পর্যায়ে অতর্কিতভাবে বড়ভাই আব্দুল হাই তার ছোটভাই সুজন মিয়ার মাথায় শাবল দিয়ে আঘত করে।শাবলের আঘাতে মাথা ফেটে যায়।ছোট ভাই সুজনের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত মো: সুজন মিয়া জানান,বেশ কয়েক বছর যাবৎ জমি নিয়ে পারিবারিক ভাবে বিরোধ চলে আসছিলো।অনেক মামলা হামলা ও শালিস বিচার হয়েছে।কিন্তু আমার ভাইয়েরা আমাকে বলে আসছে আমার ভাগে বেশী জমি।আজ এলাকার লোকজন সহ জমি মেপে দেখি আমার ভাগে জমি আরো কম আছে।আমার বাকি পাওনা জমি চাইতে গেলেই,আমার বড়ভাই শাবল দিয়ে আমার মাথায় আঘাত করে।আমি হাসপাতালে চলে আসার পর ওরা আমার ঘরবাড়ীতে হামলা চালায়।আমার মুরগীর ফার্মের কর্মচারীদের চর থাপ্পড় দিয়ে বের করে দিয়েছে।থানায় অভিযোগ দিয়েছি।আমি এ ঘটনার সঠিক বিচার চাই।