1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নৌকা ও ঈগলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ বার পঠিত

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নৌকা ও ঈগলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী

৭ ই জানুয়ারী ২০২৪ খ্রি. অনুুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচনে নরসিংদী- ৪ (মনোহরদী-বেলাব) আসনে নৌকা ও ঈগল প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান শিল্পমন্ত্রী ও এমপি এবং বাংলাদেশ যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড.নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এর সঙ্গে তীব্র লড়াই হবে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মনোহরদী উপজেলা পরিষদের ৫ বাবের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু,
এলাকাবাসী মনে করছেন,এ আসনে নৌকা ও ঈগল প্রতীকের মধ্যে তীব্র ভোট যুদ্ধ হবে।যদিও এ আসনে আরো দুটি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভূলন এবং বাংলাদেশ জাতীয় পার্টির এ্যাড.কামাল উদ্দীন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৬১০ জন।মহিলা ভোটার ২ লাখ ২ হাজার ৮১৭, পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৭৮১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০২ জন।সরেজমিনে ঘুরে দেখা গেছে,নির্বাচনের আগ মুহূর্তে সর্বত্র নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে।পুরো এলাকা পোস্টারে পোষ্টারে ছেয়ে গেছে।নির্বাচনী বিধি মোতাবেক শুক্রবার সকালঃ-৮ টার আগ পর্যন্ত চলেছে ব্যাপক প্রচারণা। ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করেছেন প্রার্থী এবং প্রার্থীর পক্ষের নেতা-কর্মীরা।ভোট নিজেদের আয়ত্তে আনতে করেছেন উঠান বৈঠক ও গণ-সংযোগ। উভয় প্রার্থী ই ভোটারদের দিয়েছেন নতুন নতুন প্রতিশ্রুতি। চায়ের দোকান, পাড়া-মহল্লা থেকে শুরু করে সব জায়গায় একই আলোচনা কে জিতবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। সমর্থকরা এগিয়ে রাখছেন তাদের নিজ নিজ প্রার্থীকে। তবে এ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।সবকিছু ঠিক থাকলে জয়-পরাজয়ের জন্য প্রার্থীদেরকে অপেক্ষা করতে হবে ৭ ই জানুয়ারী রবিবার ভোটগণনা পর্যন্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD