1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ১ সদস্য আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ বার পঠিত

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ১ সদস্য আটক ।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ তাওসিব হাসান নাদিম (২১) নামে এক মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরে বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নাদিম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা এলাকার আতোয়ার হোসেনের ছেলে।

(ওসি) হুমায়ুন কবির জানান, আটকৃত এই চোর চক্রের সদস্য জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। কয়েকদিন আগে সদর উপজেলা চকদাদরা উপচক এলাকার এস এ জাহাঙ্গীর তুহিনের একটি ১৫০ সিসি মোটরসাইকেল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে চুরি হয়।

বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকায় চুরি হওয়া ওই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য তাওসিব হাসান নাদিম অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৭টি চুরি মামলা রয়েছে।

তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD