1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন আসামি গ্রেফতার ।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পঠিত

দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন আসামি গ্রেফতার ।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রধান তিন আসামীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ।

শুক্রবার ২২ ডিসেম্বর ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট শহরের নিশিরমোড় মহল্লার ওয়াদুদের ছেলে অপু বিশ্বাস(২৪) ও মৃত শহিদুলের ছেলে তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকার রাজুর ছেলে মমিন (২৬)।

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন গণমাধ্যমকে জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনার মুল হোতা অপু, তাইজুল ও মমিন।

শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের শহরের নিশিরমোড় ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।

সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD