1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়া (ওয়ালটন মোড়) এ সম্পা খাতুন (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পাঠানপাড়া (ওয়ালটন মোড়) এ তরিকুল ইসলাম এর বাসায় নিহত গৃহবধূ সম্পা খাতুন ও তার স্বামী মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪৫), ২ ছেলে ১ মেয়েকে নিয়ে গত নভেম্বর মাস থেকে ভাড়া থাকতেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মদ্ধে স্বামী-স্ত্রীর মধ্যে পায়েল নামের এক নারীকে কেন্দ্র করে ঝগড়া-ঝাটি ও মনোমালিন্য হয়। কথা কাটাকাটি ও মনোমালিন্যের এক পর্যায়ে ঘাতক মামুন তার স্ত্রী সম্পা খাতুনকে তার শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

ঘাতক নিহতের স্বামী মামুন একজন মাদকাসক্ত সে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উজানপাড়া রেলগেট এলাকার মোঃ আবুল কাশেম বিডিআর ছেলে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ঘাতক স্বামীকে ধরতে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD