1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নওগাঁর ধামইরহাটে ৪ টি খড়ের গাদায় আগুন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৭১ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে ৪ টি খড়ের গাদায় আগুন

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পথচারীদের ফেলে যাওয়া বিড়ি-সিগারেটের অবশিষ্ট অংশ হতে উৎপন্ন আগুন থেকে ভয়াবহ অগ্নিকান্ডে (১ টি ইরি ও ৩টি আমন) ধানের মোট ৪টি খড়ের গাদা পুড়ে ভস্মিভূত হয়।

বৃহস্পতিবার (০১ জুন) দুপুর দু’টায় ধামইরহাট উপজেলার ৪ নং উমার ইউনিয়নের চকমহেশ গ্রামের মো. ইছাহাক আলীর ছেলে মো. আব্দুল জলিলের ১ টি ইরি ও ৩ টি আমন ধানের মোট ৪টি খড়ের গাদায় অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটে।

আব্দুল জলিল বলেন, অগ্নিকান্ডের বিষয়টি আমার বাবা দেখতে পেলে সঙ্গে-সঙ্গে ধামইরহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, পথচারীদের ফেলে যাওয়া বিড়ি-সিগারেটের অবশিষ্ট অংশ হতে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে কিছুটা হলেও কম ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, খড়ের এই গাদাগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে এবং পাশে থাকা পাওয়ার ট্রিলারের পেছনের ১টি চাকাতে আগুন লাগে। তবে আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হলেও ২০ হাজার টাকা মূল্যের খড় উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্ত সাব-অফিসার মো. ছয়ফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে লিডার মো. শফিউল ইসলাম সহ ৬ জন সঙ্গীয় ফোর্স এসে মোটামুটি ০১ ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD