1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

রাজশাহী ডিবি পুলিশের অভিযান: কোটি টাকার হেরোইনসহ যুবক আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

রাজশাহী ডিবি পুলিশের অভিযান: কোটি টাকার হেরোইন সহ যুবক আটক

জিয়াউল কবীর স্বপন, জেলা প্রতিনিধি

জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ এক যুবক আটক হয়েছে।
জেলা ডিবি পুলিশ রোববার রাত সাড়ে ১১ টার দিকে প্রেমতলী এলাকার দক্ষিণের পদ্মা নদীর পাড় থেকে তাকে আটক করে
রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সনাতন চক্রবর্তীর ব্যবস্থাপনায় গোদাগাড়ী এলাকায় মাদক উদ্ধার কাজে নিয়োজিত ডিবি পুলিশের এসআই করিম, এসআই নাসিমেী টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে প্রেমতলী এলাকায় একটি বড় হেরোইনের চালান ভারত থেকে পাচার হয়ে আসছে। এবং দুই মাদক কারবারি চালনটি নিয়ে আসছে। প্রেমতলীর পানি উন্নয়ন বোর্ডের ঘরের পাসে অভিযান পরিচালনা করে কাঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুলের ছেলে সাব্বির রহমান সাকিম (৩৮) কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার হয়। এসময় আরএমপি দামকুড়া হরিপুর বেড়পাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পদ্মা নদীর দিকে অন্ধকারে পালিয়ে যায়। একারনে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আটককৃত সাকিম ও রফিকুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। আটককৃত কোটি টাকার হেরোইনও তাদের বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।
এ ঘটনায় ডিবি পুলিশের এস আই করিম বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD