1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূর মৃত্যু,ভাইস চেয়ারম্যান সহ ৩০জনের বিরুদ্ধে মামলা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২১৮ বার পঠিত

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূর মৃত্যু,ভাইস চেয়ারম্যান সহ ৩০জনের বিরুদ্ধে মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বসতবাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ গৃহবধূ বিউটি বেগমের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল ২১ নভেম্বর সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ বিউটি বেগম রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের (ব্রাহ্মনখালী) হাবিব নগর এলাকার বেলায়েত হোসেনের ছেলে মোঃ কামাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহত গৃহবধূ বিউটি বেগমের ছেলের বন্ধু শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ (৬৫) ও তার ছেলে জাকিবুর রহমান জুয়েল (৩৫)সহ ৩০ জনের নামীয় ও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে আসামী সাইদকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,
রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর পিতলগঞ্জ মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমিটি তারা দুজনই মালিক দাবি করেন। গত ৩০ নভেম্বর সোমবার বিকেলে জাহের আলী জমিটি জোরপূর্বক মাপতে যান। এ সময় হাবিবুর রহমান হারেজ বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের লোকজন ক্ষিপ্ত হয়ে বেলায়েত হোসেনের বাড়ি ভাংচুর ও লুটপাট করে। অগ্নি সংযোগের ঘটনায় বেলায়েত হোসেনের ছেলে কামাল মিয়ার স্ত্রী বিউটি বেগম দগ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করে। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD