1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নেত্রকোণা-৫ পূর্বধলা আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মিছবাহুজ্জামান চন্দন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৮৬ বার পঠিত

নেত্রকোণা-৫ পূর্বধলা আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মিছবাহুজ্জামান চন্দন

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা- ৫ পূর্বধলা আসনে ৪র্থ বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক তুখোর ছাত্রলীগ নেতা মোঃ ইঞ্জিনিয়ার মিছবাহুজ্জামান চন্দন। তিনি বর্তমানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কৃষি প্রকৌশল বিভাগের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক নির্বাচিত সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার দুই বারের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও গবেষণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সংগ্রামী ছাত্রনেতা মোঃ ইঞ্জিনিয়ার মিছবাহুজ্জামান চন্দন জামাত-শিবিরের সশস্র আক্রমণে শিকার হয়েছেন বারবার। গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছেন। সে সময় ততকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে শ-শরীরে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।
এ আপোষহীন সংগ্রামী নেতার বিরুদ্ধে বিএনপি জামাত সরকারের করা মিথ্যা খুনের মামলার আসামী হিসেবে নিদারুন অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে বার বার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে বিতাড়িত হয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD