1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণায় কারার ঐ লৌহকপাট গানের সুর বদলের প্রতিবাদে মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

নেত্রকোণায় কারার ঐ লৌহকপাট গানের সুর বদলের প্রতিবাদে মানববন্ধন

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান “কারার ঐ লৌহকপাটের” সুর বিকৃত করার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভারতীয় সংগীত শিল্পী এআর রহমান এই সুর বিকৃতি করেছেন বলে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া সংগঠনটির কর্মীরা অভিযোগ করেছেন।

শনিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, “আমরা একাত্তর” সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের স্থানীয় আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার, সদস্যসচিব মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরানসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি ভারতের ‘পিপ্পাথ চলচ্চিত্রে গানটির সুর বিকৃত করে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়, যা শুধু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি অসম্মানই নয়, বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালি জাতির প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই না। এসময় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD